চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

 আনোয়ারা সিইউএফএল-মেরিন একাডেমি  সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাইকিং, প্রভাবশালীদের তদবির

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা    |    ০৮:০০ পিএম, ২০২৫-১১-২৪

 আনোয়ারা সিইউএফএল-মেরিন একাডেমি  সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাইকিং, প্রভাবশালীদের তদবির

চট্টগ্রামের আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজার- সিইউএফএল- মেরিন একাডেমী সড়ককে চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির টেন্ডার ও কার্যাদেশ  দেওয়া  হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান  তাহের এন্ড ব্রাদার্স এই সড়কের নির্মাণের দায়িত্ব পেয়েছে। ইতোমধ্যে সড়কটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে সিইউএফএল কর্তৃপক্ষ। 

গাছ কাটার টেন্ডারসহ উন্নয়ন কাজের বিভিন্ন ধাপ সম্পন্ন হওয়ায় এখন সড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু করতে মাইকিং করা হচ্ছে। সড়ক সম্প্রসারণে বাধা সৃষ্টি করা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে তিন দিনের নোটিশ দিয়ে এলাকাজুড়ে মাইকিং শুরু করেছে সওজ। মাইকিং শুরুর পর থেকেই যারা সিইউএফএলের জায়গায় বহুতল ভবন, দোকান, বিল্ডিং এর সিঁড়ি, ভাড়া ঘর বা দোকানপাট নির্মাণ করেছে তারা এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেকেই নিজেদের স্থাপনা রক্ষায় বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা এবং সিইউএফএল ও সওজ কর্মকর্তাদের কাছে তদবির শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

এব্যাপারে সিইউএফএলের ভূমি কর্মকর্তা আমিনুল ইসলাম লাভলু জানান, জায়গাটি আনুষ্ঠানিকভাবে সড়ক ও জনপদ বিভাগকে হস্তান্তর করা হয়েছে। তারা কতটুকু জায়গা নেবে বা কোন অংশে কি কাজ করবে এ বিষয়ে আমরা এখনো সম্পূর্ণ অবগত নই। বিষয়টি জানার জন্য আমরা ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। মন্ত্রণালয়ের দিকনির্দেশনা পেলেই বিস্তারিত জানা যাবে। 

অন্যদিকে সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, সিইউএফএল সড়ককে চার লেনে উন্নীত করার জন্য টেন্ডারসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে, তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ ছাড়া বিকল্প নেই। 

স্থানীয়দের মতে, বহু বছর ধরে সিইউএফএলের মালিকানাধীন জায়গায় বিভিন্ন ব্যক্তি প্রভাব খাটিয়ে দোকানপাট, সিঁড়ি, বসতঘরসহ নানা স্থাপনা নির্মাণ করেছেন। এসব স্থাপনা উচ্ছেদ হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা। এ কারণে উন্নয়নকাজ যেন থমকে যায় এমন তদবিরে নেমেছেন কথিত ‘বড় লোক’ ও দখলদার চক্র। এলাকাবাসী আশা করছে, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এ মহাসড়ক উন্নয়ন প্রকল্প যেন কোনো প্রভাবশালীর তদবিরে ব্যাহত না হয় এবং নিয়ম অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দ্রুত কাজ শুরু করা হয়। 

সড়ক জনপথ বিভাগ (সওজ) চট্টগ্রাম  দক্ষিণের নির্বাহী প্রকৌশলী  পিন্টু  চাকমা  বলেন, সিইউএফএল -মেরিন একাডেমি  সড়কটির চার লেনে  উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। প্রাথমিক  পর্যায়ে ৫০ কোটি টাকা  বরাদ্দ  দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বরাদ্দের জন্য আবেদন করে বাকী বরাদ্দ ছাড় করা হবে।
 

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর